৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে বেফাকের স্বাভাবিক কার্যক্রম

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে দীর্ঘদিন ছুটি থাকার পর সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩১ মে থেকে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বৃহস্পতিবার (২৮ মে)বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে দীর্ঘদিন ছুটি থাকার পর সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩১ মে রবিবার থেকে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তাই বেফাকে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৩১ মে রবিবারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে বেফাকের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন: ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, মাদরাসা খুলতে শিগগিরই সরকারের সাথে বসছেন আলেমরা

পূর্ববর্তি সংবাদকক্সবাজারে একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদলিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ নিহত ৩০