নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস রহ.-এর জানাযা, দাফন সম্পন্ন

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি নাজিরহাট বড় মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করেন।

বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর জামিয়া নাজিরহাট বড় মাদরাসার মাঠে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদচীন-ভারতের অচলাবস্থা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের
পরবর্তি সংবাদ‘অনেক ক্ষতি হয়েছে, কওমী মাদরাসা খুলতে আর দেরি করা উচিত নয়’