ইসলাম টাইমস ডেস্ক: যশোরের মণিরামপুরে ছেলের হাতে খুন হলেন পিতা সায়েল উদ্দিন গাজী। শাবলের আঘাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, ইদ্রিস আলী একজন মানসিক প্রতিবন্ধী। তাকে প্রায় শিকল দিয়ে বেধে রাখা হতো। বুধবার (২৭ মে) বিকালে হটাৎ সেই শিকল খুলে ইদ্র্রিস আলী শাবল দিয়ে তার পিতাকে এলোপাথাড়ি আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে রেফার করে। খুলনা নেওয়ার পথে রাতে সায়েল গাজীর মৃত্যু হয়। সেখান থেকে লাশ নিয়ে বাড়িতে নিয়ে আসে। মণিরামপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সায়েল আলী তার ছেলে ইদ্রিস আলীর শাবলের আঘাতে মৃত্যু হয়েছে। ইদ্রিস আলীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
















