এখন থেকে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে: রেলমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনা ভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে পুরো টিকিটই অনলাইনে বিক্রি করা হবে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না।

আজ শনিবার দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শনিবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনা ভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে এখন থেকে কোনো ট্রেন থামবে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে। রেল যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাই আপাতত কোনো ভাড়া বাড়ছে না।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে সেনা মোতায়েন, লাইভ প্রচারকালেই সিএনএন সাংবাদিক গ্রেফতার
পরবর্তি সংবাদকসতুনতুনিয়া বিজয়: রাসূলের ভাষ্যে ভীষণই উত্তম সেই বিজয়ী দলের নেতা