বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস সংকটের কারণে দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় পুনরায় পরিবহন চালু হলে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

অপরদিকে বিদ্যমান ভাড়ায় আগামীকাল রোববার থেকে আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

পূর্ববর্তি সংবাদ২৮ জনের মৃত্যুর দিনে করোনা শনাক্ত ১ হাজার ৭৬৪ জনের
পরবর্তি সংবাদকরোনায় প্রাণ গেলো সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতার