ইসলাম টাইমস ডেস্ক: গত ২৮ মে ইরানের মদদ পুষ্ট সিরিয়ার বাশার আসাদের বাহিনী খলীফা ওমর ইবনে আবদুল আজিজের কবর অবমাননা করেছে। তারা ওমর ইবনে আবদুল আজিজ, তার স্ত্রী ফাতেমা বিনতে আবদুল মালেকের কবর খুলে তাদের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করে। তাদের কবরে আগুন জালিয়ে দিয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর
পত্রিকাটিতে বলা হয়, ২৭মে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বাশার বাহিনী ওমর ইবনে আবদুল আজিজের মাজার, যা সিরিয়ার ইদলিবে অবস্থিত ধ্বংস করে দিচ্ছে। তাদেরকে কবর থেকে তুলে অবমাননা করছে।
তাদের সাথে আসাদ সরকারের অবমাননা এই প্রথম নয়, গত ফেব্রুয়ারিতে এমন ঘটনা ঘটেছিল, যখন আসাদ বাহিনী এই শহরটি আয়ত্ব করে।
প্রসঙ্গত, ইসলামে খেলাফতে রাশেদার পর যার শাসনকালকে আদর্শ মনে করা হয়, তিনি ওমর ইবনে আবদুল আজিজ রহ.। ন্যায় ইনাসাফের কারণে তাকে ওমর সানিও বলা হয়।
















