ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের বিশিষ্ট আলেমে দ্বীন, করাচীর জামিয়া শের শাহ মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম মাওলানা আবদুল মতিন নুমানী ইন্তেকাল করেছেন।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় জুমার নামাযের পর তার জানাযা সম্পন্ন হয়। স্থানীয় কবরস্থানেই তাকে দাফন করা হয়।
তিনি পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ বিষয়ক সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক আযিযের বড় ভাই।
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের পক্ষ থেকে মাওলানা নুমানীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।
মাওলানা নুমানী ছিলেন একাধিক গ্রন্থপ্রণেতা এবং পাকিস্তানের মান্যবর আলেমে দ্বীন।
















