১২ জুন থেকে পাকিস্তানের বেফাকভূক্ত মাদরাসা খুলে দেওয়ার ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: ১২ জুন থেকে পাকিস্তানের বেফাকভূক্ত মাদরাসা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের দায়িত্বশীল মাওলানা কাযী আবদুর রশিদের সভাপতিত্বে জামিয়া আশরাফিয়ায় অনুষ্ঠিক বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২ জুন মঙ্গলবার থেকে বেফাকভূক্ত মাদরাসার আবাসিক এবং আগামী ১২ জুন থেকে পুরোপুরি দরসের কার্যক্রম চালু করা হবে।

মাওলানা কাযী আবদুর রশিদ বৈঠক শেষে বলেন, পরিস্থিতি দেখে সম্মিলিত মাদরাসা শিক্ষাবোর্ডের সাথে আলোচনা করে পরিপূর্ণভাবে দরস চালু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সূত্র: জঙ উর্দু।

পূর্ববর্তি সংবাদপেরুতে একদিনেই করোনায় আক্রান্ত ৭ হাজারের বেশি মানুষ!
পরবর্তি সংবাদনোয়াখালীতে ১ দিনে ৩৮পুলিশসহ ৯০ জনের করোনা শনাক্ত