আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ইকরামুল মুসলিমীন

আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে ইকরামুল মুসলিমীন

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরী খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করেছে আলেমদের স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।

রবিবার (৩১ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় কয়েকশ পরিবারে ত্রাণ বিতরণ করে ফাউন্ডেশনটি। এছাড়া বেড়িবাঁধের বালি ভরাটের জন্য প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসাইনের কাছে দুইহাজার বস্তাও প্রদান করে তারা।

সংগঠনের আহ্বায়ক মুফতী হাবিবুর রহমান মিছবাহ বলেন— আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছি। চরম অসহায় অবস্থায় রয়েছে পরিবারগুলো। সুন্দরবনের কারণে কিছু এলাকা সামান্য রক্ষা পেলেও বেশিরভাগ এলাকাই বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলো রাস্তায় ঠাঁই নিয়েছে। এমন একহাজার পরিবারকে খাদ্যসাসগ্রী ও ১০০ বাথরুম করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইকরামুল মুসলিমীন।

ফাউন্ডেশনের আহ্বায়ক মুফতী হাবিবুর রহমান মিছবাহ’র নেতৃত্বে আব্দুর রহমান কোব্বাদী, এহসান সিরাজ, সিরাজুল ইসলাম আকন, সাব্বির মাজহারী ও মনযূরুল হক-সহ স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ত্রাণকার্য পরিচালনা করেন।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ আরও ১৫৩ পুলিশ সদস্য
পরবর্তি সংবাদইসলামি ইতিহাসের অন্যতম নিদর্শন মক্কার ‘মসজিদে জিন’