ইসলাম টাইমস ডেস্ক: মিসরের বিভিন্ন সামাজিক মাধ্যম কর্মীরা একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে করোনা আক্রান্ত একজন মহিলাকে, যিনি মাটিতে পড়ে আছেন, হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শুক্রবার প্রকাশিত কাতারের আশ শারক পত্রিকার উদ্ধৃতিতে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
ভিডিওতে দেখা করোনা আক্র্রান্ত একজন মহিলা মাটিতে পড়ে আছেন আর তার পাশে রাস্তায় দাঁড়িয়ে আছে তার মেয়ে। মেয়েটি হাসপাতালে ঢুকার চেষ্টা করছে। কিন্তু সিট নেই বলে তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রয়টার্সের একটি সংবাদ থেকে জানা যায় যে, মিসরে করোনা সংক্রান্ত খবর প্রকাশ করার দায়ে কয়েকজন ডাক্তারকে জেলে পাঠানো হয়েছে।
















