৬০ দিন পর খুলে দেওয়া হলো মসজিদুল আকসা, ফজরেই জমায়েত মুসল্লিদের

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের মহামারির কারণে বন্ধ করে দেওয়ার দুই মাস পর ফের খুলে দেওয়া হলো জেরুজালেমের আল-আকসা মসজিদ। রবিবার ভোরের দিকে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রত্যক্ষদর্শী এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, রবিবার ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগে মুসল্লিদের মসজিদ চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। মুসল্লিদের সবাই ছিলেন, মাস্ক পরিহিত।

মুসল্লিদের অভিনন্দন জানান, আল-আকসার মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি। এ সময় মুসল্লিদের দলটি সুরের গেয়ে ওঠেন- “সৃষ্টিকর্তা মহান। আমাদের আত্মা ও রক্ত দিয়ে আল-আকসা রক্ষা করব।”

আল-আকসার মসজিদ চত্বরটি অবস্থিত ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে। করোনার মহামারির কারণে গত মার্চে মসজিদটির চত্বর বন্ধ করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

 

পূর্ববর্তি সংবাদসকাল ১০টায় ঘোষণা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল
পরবর্তি সংবাদআজ খুলছে সব অফিস, শঙ্কা সতর্কতা ও আশার দোলা