লিবিয়া হত্যাকাণ্ড: মানব পাচারকারী চক্রের হোতা কামাল হোসেন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের হোতা কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাব-৩ এর সিনিয়র এএসপি আবু জাফর মো: রহমত উল্লাহ বলেন, ধৃত মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালের পিতার নাম মো: জামাত আলী। কুষ্টিয়ার সদর থানা এলাকায় তার গ্রামের বাড়ি। তার কাছে থেকে পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এনিয়ে এখন পর্যন্ত পুলিশ ও র‍্যাবের হাতে দুই মানব পাচারকারী আটক হয়েছে। অপর জনের নাম মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারি। তাকে ভৈরব থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন: লিবিয়ায় হত্যাকাণ্ড ও মানব পাচারের ঘটনায় মামলা, কিশোরগঞ্জে আটক ১

পূর্ববর্তি সংবাদ৬০ শতাংশ বাসভাড়া বৃদ্ধি স্থগিত চেয়ে আইনি নোটিশ
পরবর্তি সংবাদকরোনাকালীন বিএনপির সক্রিয় অবস্থান ইতিহাস হয়ে থাকবে: আমীর খসরু