ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের হোতা কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৩ এর সিনিয়র এএসপি আবু জাফর মো: রহমত উল্লাহ বলেন, ধৃত মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালের পিতার নাম মো: জামাত আলী। কুষ্টিয়ার সদর থানা এলাকায় তার গ্রামের বাড়ি। তার কাছে থেকে পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এনিয়ে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে দুই মানব পাচারকারী আটক হয়েছে। অপর জনের নাম মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারি। তাকে ভৈরব থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন: লিবিয়ায় হত্যাকাণ্ড ও মানব পাচারের ঘটনায় মামলা, কিশোরগঞ্জে আটক ১
















