আসামে ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের আসাম রাজ্যে ভয়ঙ্কর ভূমিধসে মাটি চাপা পড়ে মারা গেছে কমপক্ষে ২০ জন। রাজ্যের দক্ষিণ অংশে ওই ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, যারা ইতিমধ্যেই মারা গেছেন তারা মূলত দক্ষিণ আসামের বারাক উপত্যকা অঞ্চলের তিন জেলার বাসিন্দা। গত কয়েক দিন ধরেও ওই এলাকা জুড়ে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। প্রচণ্ড বৃষ্টির ফলেই ওই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

নিহত ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা ৭ জন, আরো ৭ জন হাইলাকান্দি জেলার এবং করিমগঞ্জ জেলায় ৬ জন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

ওই দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

পূর্ববর্তি সংবাদঅর্ধ লাখ ছাড়াল শনাক্তের সংখ্যা, নতুন ৩৭ জনসহ মোট মৃত্যু ৭০৯ জনের
পরবর্তি সংবাদকরোনা আক্রান্ত হয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু