ইসলাম টাইমস ডেস্ক: গণপরিবহনের ভাড়া ৬০ পার্সেন্ট বৃদ্ধি, ওয়াসার বিল পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিসহ মোবাইল কোম্পানিগুলোর বাণিজ্যিক মনোভাব জনজীবনকে দুর্বিষহ করে তুলছে বলে দাবি করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মাওলানা মুসা বিন ইযহার।
বিবৃতিতে তারা বলেন, দেশের এই চরম সংকট উত্তরণে জনগণের মৌলিক চাহিদা পুরণে সরকার সম্পূর্ন ব্যর্থ। নাগরিক সুবিধা প্রায় শুন্যের কোঠায়। উপরন্তু জনসাধারণের জীবন যাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়ে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে।
দেশের চলমান সংকট উত্তরণে জনগণের উপর সকল বর্ধিত ব্যয় অনতিবিলম্বে প্রত্যাহার করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নেতৃদ্বয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি ক্ষমা ও ইস্তেগফার করার অনুরোধ জানান।
আরো পড়ুন: পরিবহণ সিন্ডিকেটের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সরকার: রিজভী
















