করোনা আক্রান্ত হয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার কুতুপালং ক্যাম্পে ৭১ বছর বয়সী এক বৃদ্ধা উপসর্গ নিয়ে মারা যান। আজ সকালে তার রিপোর্ট পাওয়া গেছে, করোনাভাইরাস পজিটিভ ছিল তার।

রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত অন্তত ২৯ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করে আসছেন যে প্রাণঘাতী এই ভাইরাস রোহিঙ্গা ক্যাম্পের বিশাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারে।

পূর্ববর্তি সংবাদআসামে ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু
পরবর্তি সংবাদসারাদেশে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টিনে