করোনার মধ্যেই ইবোলার প্রাদুর্ভাব: কঙ্গোতে ছয়জনের শনাক্ত, চারজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনার মধ্যেই কঙ্গোতে ছয়জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজনই মারা গেছে। তবে দু’জন এখন চিকিৎসাধীন আছে।

দেশটির ইকুয়েচার রাজ্যের ওয়াংয়াটা এলাকায় ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, ছয়জনের মধ্যে তিনজনই ‘ল্যাব টেস্টে’ ইবোলা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরস অ্যাডহানম ঘেবরেয়াসাস বলেন, কেবল করোনাভাইরাস মানুষের জন্য হুমকির কারণ নয়। এজন্য ইবোলা যেন মহামারি আকারে ছড়াতে না পারে, সেদিকেও খেয়াল রাখা দরকার।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে ১১ বার এটি ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে একদিনে চিকিৎসকসহ ৬৩ জনের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদকরোনা যাত্রী-মালিক কাউকে ছার দিবে না: ওবায়দুল কাদের