ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা পরিস্থিতিতে চলতি বছর হজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশীয়া। সৌদি কর্তৃপক্ষ হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হওয়ায় বৃহত্তম মুসলিম দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ফখরুল রাজী চলতি বছরের জন্য হজযাত্রা বাতিলের বিষয়টি ঘোষণা করেন।
জাকার্তায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরব কর্তৃপক্ষ হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিতকরণে ব্যর্থ হওয়ায় সরকার ২০২০ সালের হজযাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
অনেক বিবেচনার পরে, বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানান ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী।
















