পরিবহণ সিন্ডিকেটের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সরকার: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর কথা থাকলেও সেটি কোনো ক্রমেই বাস্তবায়িত হয়নি। দেখা যাচ্ছে বাস, লঞ্চ, টেম্পু, অটোরিকশাসহ সবধরনের গণপরিবহনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। সরকার গণপরিবহনের সিন্ডিকেটের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে।

আজ মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, সরকার যা কিছু করছে, তা নিজেদের সিন্ডিকেটের স্বার্থকে রক্ষা করতে। তারা জনস্বার্থে সফল নয়, কিন্তু দুষ্কর্মের সাথী হতে খুবই দক্ষ। আসলে সরকার দুর্যোগ মহামারী, দুর্ভিক্ষ এবং জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা থেকে কোনো কোনো বাসে অর্ধেক যাত্রী তোলা হলেও ঢাকার বাইরে গিয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, বাসে ৬০ শতাংশ ভাড়া নেয়ার কথা থাকলেও কোথাও কোথাও ৮০ শতাংশ অথবা এরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এগুলো সরকারের সীমাহীন ব্যর্থতারই নির্দশন।

পূর্ববর্তি সংবাদসারাদেশে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টিনে
পরবর্তি সংবাদবিশ্বব্যাপী করোনা থেকে সেরে উঠেছেন ২৯ লাখ মানুষ