যাত্রী সংকটে বিমানের অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বাতিল

ইসলাম টাইমস ডেস্ক: যাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে আজ মঙ্গলবারের (২ জুন) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল।

বিমান বাংলাদেশ জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর পাশাপাশি বিমান ভাড়া কমানোর চিন্তা করছে বিমান।

করোনার কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

পূর্ববর্তি সংবাদচলতি করোনার বছর হজে যাচ্ছেন না ইন্দোনেশীয়ার মুসলমানরা
পরবর্তি সংবাদখুলনায় নদীতে ১০ হাজার বস্তা সিমেন্টসহ কার্গো ডুবি