ইসলাম টাইমস ডেস্ক: আল্লাহর পক্ষ থেকে পরিক্ষা করোনা মহামারির মধ্যেও এক শ্রেণীর মানুষ সুদ, ঘুষ, দুর্নীতি পরিহার করোনা থেকে মুক্তির বড় প্রতিষেধক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
সোমবার (২ জুন) এক বিবৃতিতে একথা বলেন পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, একদল সুবিধাবাদী দ্রব্যমূল্য বৃদ্ধি করাসহ সংকট সৃষ্টি করে চলছে। শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না, বরং শ্রমিকদের ছাঁটাই করে বিপদে ফেলে অভিশপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে।
পীর সাহেব চরমোনাই বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে একাগ্রচিত্তে বেশি বেশি তওবা, ইস্তেগফার করে কান্নাকাটি করতে হবে। পরিশুদ্ধ জীবন পরিচালনা জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ পাক এসব মুসিবত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন।
















