ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিন্দু কবিরাজ গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক : বরগুনার বেতাগী উপজেলায় ঝাড়ফুঁকের নামে চিকিৎসা দেয়ার অজুহাতে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লক্ষ্মীচন্দ্র শীল (৪০) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত লক্ষ্মীচন্দ্র শীল একই গ্রামের নারায়ণচন্দ্র শীলের ছেলে।

জানা যায়, ঘটনার দিন একই গ্রামের ওই কিশোরীকে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার অজুহাতে ঘরের পেছনের কক্ষে নিয়ে যান লক্ষ্মীচন্দ্র। এতে কিশোরীর মায়ের সন্দেহ হলে তিনি পেছনের কক্ষে গিয়ে দেখেন, তার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। এ সময় কিশোরী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লক্ষ্মীচন্দ্র পালিয়ে যায়। এর পর এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়।

বেতাগী থানার ওসি মো. শাখাওয়াত হোসেন তপু জানান, আসামি লক্ষ্মীচন্দ্রকে গ্রেফতার করে বরগুনার জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিকটিমকে বরগুনায় ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদওয়াশিংটনে কারফিউ: গির্জায় বাইবেল হাতে ছবি তুলতে ব্যস্ত ট্রাম্প
পরবর্তি সংবাদকরোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অন্যান্য স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা