দেশে ফায়ার সার্ভিসের ১১৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত, সুস্থ ১৬ জন

ইসলাম টাইমস ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১১৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। বাকি ১০০ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে এবং ১ জন হাসপাতালে চিকিৎসাধীন।

করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৭ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৭ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ৭ জন ডিইপিজেড ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার  স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, ১ জন  ডেমরা ফায়ার স্টেশনের।

এছাড়া ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ২ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ১ জন সৈয়দপুর ফায়ার  স্টেশনের (নীলফামারী) এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী। আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউসুফগঞ্জ স্কুলসহ বিভিন্ন স্টেশনে কোয়ারিটাইনে রাখা হয়েছে।

সৈয়দপুর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া ৬ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

আরো পড়ুন: নতুন ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত, আরও ৩৭ জনের মৃত্যু

পূর্ববর্তি সংবাদপশ্চিমতীরে ১৬টি ফিলিস্তিনি স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা
পরবর্তি সংবাদমহারাষ্ট্র উপকূলে প্রবল বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’