স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রথম দিনেই লক্ষ লোকের নামাজ আদায়

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রথম দিনেই প্রায় এক লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশী মুসল্লি হয় মাগরিবের সময়। মুসল্লিদের সংখ্যা দাঁড়ায় প্রায় ৪০,০০০।

ফজরের ১ ঘন্টা আগে মসজিদের এগারটি দরজা খুলে দেওয়া হয়। এবং এশার পর দরজা বন্ধ করে দেয়া হয়। মসজিদে প্রবেশের পূর্বে সকলের স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন নিশ্চিত করা হয়।

এর আগে সৌদি বাদশাহ শুক্রবার জুমার নামাজসহ জামাতের নামাজের জন্যে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দেন।

পূর্ববর্তি সংবাদসোনাগাজিতে গালি দেয়ার অভিযোগে ৭জনকে কুপিয়ে জখম
পরবর্তি সংবাদখুলনায় কোয়ারেন্টিনে থাকা ৬ চিকিৎসককে বের করে দিল হোটেল কর্তৃপক্ষ