পাকিস্তানে ছাদ ভেঙ্গে পড়ে নিহত ৭ মাদরাসা শিক্ষার্থী, আহত আরো ১৩ জন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মাদরাসার ছাদ ভেঙ্গে দুর্ঘটনার শিকার অনেক শিক্ষার্থী। ছবি : ডেইলি জং

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি মাদরাসার ছাদ ভেঙ্গে পড়ে ৭ শিক্ষার্থী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১৩ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর ডেইলি জং-এর।

ডেইলি জং-এর খবরে বলা হয়েছে, ইতোমধ্যে নিহত ছাত্রদের জানাজা সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৩ লাখ ও আহতদের পরিবারকে ১ লাখ টাকার চেক দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এছাড়াও স্থানীয় পুলিশের বরাতে ডেইলি জং জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের তাহছিল শাহ নামক এলাকায় দুপুরবেলা কোরআন শরীফ পড়তে আসে স্থানীয় শিশুরা। এসময় ছাদ ভেঙ্গে দুর্ঘটনার শিকার হয় ওই শিশুরা।

দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৪ বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদসিকদার গ্রুপের এমডির ‘রেঞ্জ রোভার’ জব্দ করেছে পুলিশ
পরবর্তি সংবাদপ্রথমবারের ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেনে রাজশাহীর আম যাবে ঢাকায়