লিবিয়ায় বাংলাদেশি হত্যা: ড্রোন হামলায় নিহত হয়েছে ‘মূল হোতা’

ইসলাম টাইমস ডেস্ক: ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যায় ‘মূল হোতা’ বলে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই লিবিয়ার বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় তার মৃত্যু হয়। লিবিয়ার সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার ২ জুন সন্ধ্যায় টুইটারে এ খবর প্রকাশ করেছে।

লিবিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আহত হন আরও ১১ জন বাংলাদেশি।

পূর্ববর্তি সংবাদমুফতি সাইদ আহমদ পালনপুরি: একটি নাম, একটি ইতিহাস   
পরবর্তি সংবাদমানুষ সচেতন না হলে জনস্বার্থে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে: ওবায়দুল কাদের