কক্সবাজারে এক বৃদ্ধকে বিবস্ত্র করে যুবলীগ নেতার মারধর

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারে এক বৃদ্ধকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বৃদ্ধের  নাম নুরুল আলম। বেশ কিছুদিন আগের এ ঘটনার একটি ভিডিও গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে কয়েকজন যুবক ওই বৃদ্ধ নুরুল আলমকে মারছে কিল-ঘুষি, পরনের লুঙ্গি, গেঞ্জি টেনে ছিড়ে ফেলছে সাথে সাথে অসভ্য গালিগালজও করছে। আর কয়েকজন যুবক তা মোবাইলের ক্যামরায় ভিডিও ধারণ করছে। তবে কেউ এগিয়ে আসেনি ওই বৃদ্ধকে বাঁচাতে। এভাবেই হেনস্থা করা হয়েছে বয়োবৃদ্ধ নুরুল আলমকে।

গত মাসের ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। আর এ ঘটনায় জড়িত যুবলীগ নেতার নাম আনছুর আলম (৩৫)। সে একই ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং মৃত মনির উল্লাহর ছেলে।

এঘটনার পর গত ৩১ মে রাতে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে চকরিয়া থানা একটি এজাহার দায়ের করেন। তবে, এজাহারটি এখনো তদন্তধীন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদমানুষ সচেতন না হলে জনস্বার্থে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদনতুন ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত, আরও ৩৭ জনের মৃত্যু