পশ্চিমতীরে ১৬টি ফিলিস্তিনি স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরের ১৬ টি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। দিনদিন বেড়েই চলছে ইয়াহুদি সৈন্যদের দখল প্রক্রিয়া।

অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার সেই শুরু থেকেই অব্যাহত রয়েছে দখল প্রক্রিয়া। সর্বশেষ গতকাল মঙ্গলবার পশ্চিমতীরের আরিহা শহরের ১৬ টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে এ খবর।

খবরে বলা হয়, গত এপ্রিল থেকে ইসরায়েলি সৈন্যরা নতুন করে দখল অভিযান শুরু করেছে। প্রথমে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দিয়ে করা হয় উচ্ছেদ। এরপর দখলকৃত অঞ্চলে জনগণের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। এভাবে সস্পন্ন হয় ইসরায়েলিদের দখল।

পূর্ববর্তি সংবাদকরোনার প্রকোপে সারাদেশে কর্মহীন মানুষের হাহাকার চলছে: রিজভী
পরবর্তি সংবাদদেশে ফায়ার সার্ভিসের ১১৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত, সুস্থ ১৬ জন