নিষিদ্ধ পাবজি গেমে যুক্ত হল  মূর্তিপূজা

ইসলাম টাইমস ডেস্ক: তরুণ সমাজের জন্যে বিধ্বংসী প্রমাণিত হওয়া নিষিদ্ধ পাবজি গেমে  এবার মূর্তি পূজা যুক্ত হয়েছে বলে জানা গেছে।

অনলাইনের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত পাবজি গেমে নতুন ভার্সনে নতুন কিছু মূর্তি পূজা সংযুক্ত হয়েছে। খেলার বিভিন্ন পর্যায়ে দেখানো হয়, ওই মূর্তি গুলোর সামনে প্রার্থনা করলে স্বাস্থ্য ভাল থাকে।

ইতিমধ্যে মূর্তি পূজা সংযোজনের কারণে সামাজিক মাধ্যমে  সমালোচনার ঝড় শুরু হয়েছে। ­­­­­­­­­আরব আলেমগণ মানুষকে এ বিষয়ে সতর্ক করা শুরু করেছেন।

তাদের মতে, গেমটিতে বিদ্যমান সমস্যার পাশাপাশি বর্তমানে যে সমস্যাটি যোগ হয়েছে তা একজন তাওহীদে বিশ্বাসী মুসলমানের জন্য খুবই ভয়াবহ। গেমটির বিভিন্ন পর্যায়ে মূর্তিপূজা করা বাধ্যতামূলক করা হয়েছে। তাই এই ধরনের গেম থেকে মুসলিম সন্তানের দূরে রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা।

পূর্ববর্তি সংবাদনবীজীর নামে কটূক্তি ও মুরতাদের শাস্তি : কুরআন ও হাদীসের আলোকে একটি সরল উপস্থাপনা
পরবর্তি সংবাদবিহঙ্গ বাসের ধাক্কায় রাজধানীতে নিহত ২