বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ২৫ গাছ জব্দ

জব্দকৃত একটি গাছ

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে এক বাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজা। ওই আঙিনা থেকে ২৫টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের নোয়াকান্দা পশ্চিমপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে খলিল মিয়া (৪৪) মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয়।

জব্দ গাঁজার পরিমাণ প্রায় ১৫ কেজি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পলাশ থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ ও পলাশ থানার ওসির নিদের্শনায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছগুলো জব্দ করা হয়। পরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, খলিল মিয়া এসব গাঁজার চাষ করেছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই খলিল টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, বাড়ির আঙিনায় গাঁজা চাষ করার অপরাধে খলিল মিয়াকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঅমানবিকভাবে ইমাম লাঞ্ছিত হওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়
পরবর্তি সংবাদওয়াশিংটনে গান্ধীমূর্তিতে ‘হামলা’, ঢাকা হলো কাপড়ে