ইসলাম টাইমস ডেস্ক: সাউথ আফ্রিকার বিশিষ্ট আলেম মাওলানা হারুন আবা সুমার ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, মাওলানা হারুন সাউথ আফ্রিকার ইসিপিংগো বীচ এলাকায় অবস্থিত মাদরাসা তালীমুদ্দীনের শায়খুল হাদীস ছিলেন। তিনি বিশিষ্ট মুহাদ্দিস শায়খ ইউসুফ বান্নুরী রহ. এর একজন ছাত্র ছিলেন বলেও জানা যায়।
মরহুমের ছেলেও সাউথ আফ্রিকার স্বনামধন্য আলেম, মাওলানা মুহাম্মদ।
আল্লাহ মরহুমকে ক্ষমা করুন। জান্নাতের উচুঁ মাকাম দান করুন। এবং পরিবারের সকলকে সবরে জামিল দান করুন।
















