স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন, লঞ্চ টার্মিনালে নানা অব্যবস্থাপনা

ট্রেন-লঞ্চ

ইসলাম টাইমস ডেস্ক: সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কমলাপুর স্টেশন ছাড়ছে সব ট্রেন। মানা হচ্ছে সামাজিক দূরত্ব। কিন্তু লঞ্চের চিত্র ঠিক তার বিপরীত। সদরঘাট লঞ্চ টার্মিনালে স্বাস্থ্যবিধি মানছেন না বেশির ভাগ যাত্রী।

সকালে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে তিনটি ট্রেন। আজ চলছে নীলসাগর এবং কুড়িগ্রাম এক্সপ্রেসও। প্রতিটি ট্রেনে সামাজিক দূরত্ব মেনে বসানো হচ্ছে যাত্রীদের।

অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে, লঞ্চের যাত্রীরা সামাজিক দূরত্ব মানার তোয়াক্কা করছেন না। তাদের অভিযোগ, লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর কর্তৃপক্ষ দায়ী করছে যাত্রীদের অসচেতনতাকে।

পূর্ববর্তি সংবাদসময়মতো চিকিৎসায় ভালো হবে করোনা: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদশায়েখ মুহাম্মাদ আব্দুর রশীদ নোমানী রাহ. : ইলমের সমুদ্রে আকণ্ঠ নিমজ্জিত মনীষী