সরকারের সমালোচনাকে ‘রুটিন ওয়ার্ক’ বানাবেন না: বিএনপিকে ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: সরকারের সমালোচনাকে ‘রুটিন ওয়ার্কে’ পরিণত করবেন না। বিএনপিসহ সব রাজনৈতিক দলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, অভিন্ন ও প্রাণঘাতী শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমত নয়, এক্যবদ্ধতাই সংকট সমাধানের শক্তি। এতে লড়াইয়ে থাকা যোদ্ধারা মনোবল পায়।

আজ বৃহস্পতিবার তার বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তদের সঙ্গে ভিডিও ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যবিধিরি প্রতি উদাসীনতা সংকটকে ঘনীভূত করারই নামান্তর। এ সংকটকালে জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে জনগণকে সচেতনতায় উদ্বুদ্ধ করতে আহ্বান জানান তিনি।

রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও করোনাযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অভিযোগ আছে, অনেক হাসপাতাল করোনা রোগীকে উপেক্ষা করছে। যথাযথ সেবা ও যত্ন দিচ্ছে না। এ সংকটে হাসপাতালে উপেক্ষিত হলে রোগীরা যাবে কোথায়?

পূর্ববর্তি সংবাদজামালপুরে সাংসদসহ একদিনে ৫৪ জনের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদএক দিনে করোনা শনাক্ত ২৪২৩ জনের, মৃত্যু ৩৫