সৎ কর্মকর্তা ভোক্তা অধিকারের শাহরিয়ার: আল্লাহর দয়ায় অবশেষে করোনামুক্ত

ইসলাম টাইমস ডেস্ক:  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে করোনামুক্ত হয়েছেন। সবশেষ তৃতীয় দফার পরীক্ষায় তার করোনা ‘নেগেটিভ’ এসেছে।

বুধবার (৩ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তবে এখনও পিঠে ব্যথা অনুভব করছেন তিনি। একই সঙ্গে ফুসফুস সংক্রমণের চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে আছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের বেশ আলোচিত-প্রশংসিত এই কর্মকর্তা।

এর আগে গেলো ১৩ মে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হন শাহরিয়ার। এরপর ২৬ মে দ্বিতীয় পরীক্ষায় আবারও পজিটিভ ফলাফল আসে তার। একই সঙ্গে ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণও ধরা পড়ে।

এর দু’দিন পর ২৮ মে তার শ্বাসকষ্ট সমস্যা বাড়লে এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময় পর তাকে আইসোলেশনে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তার স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

পূর্ববর্তি সংবাদবৃদ্ধি নয়, আগের ভাড়াতেই কলকাতায় নামছে আজ বেসরকারি বাস
পরবর্তি সংবাদকরোনাকালে সরকারের ব্যাংক ঋণের রেকর্ড