করোনার চিকিৎসা দিতে উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণের চিকিৎসা ব্যবস্থাপনায় উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করছি।শুক্রবার (৫ জুন) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা সহায়তা বিষয়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্ত ভিত এবং স্বাস্থ্য খাতের সক্ষমতা নিয়েও আজ অসহায় আত্মসমর্পণ করেছে এই মহামারির কাছে। একটি রোগ যখন মহামারি আকারে ছড়িয়ে পড়ে তখন বিদ্যমান সুযোগ-সুবিধা দিয়ে তাকে আটকে রাখা কঠিন। তখন প্রয়োজন পড়ে বিশেষ ব্যবস্থাপনা, সমাজের সব স্তরের মানুষের ঐক্যবদ্ধ সচেতনতা, সবার সম্মিলিত ও সমন্বিত প্রয়াস।

করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার সংকটের শুরু থেকে দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা সংক্রমণ রোধ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদ৬০ হাজার ছাড়াল শনাক্ত, মোট মৃত্যু ৮১১ জনের
পরবর্তি সংবাদরংপুরে এক আইনজীবীকে গলাকেটে হত্যা