বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায়। মে মাসে ৯৭ টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৮৯ জন, যা মোট নিহতের ৩৩.৪৭ শতাংশ।
দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ৫৬ জন। পরিবহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬০ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ১৯৬ জন। এছাড়া এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৭ জন নিখোঁজ হয়েছেন।
দুর্ঘটনায় ট্রাক যাত্রী ১৯ জন, পিকআপ যাত্রী ১২ জন, প্রাইভেট কার যাত্রী ৮ জন, সিএনজি যাত্রী ১১ জন, কাভার্ডভ্যান যাত্রী ৪ জন, মাইক্রোবাস যাত্রী ৩ জন, ট্রলি যাত্রী ৫ জন, অটোরিকশা যাত্রী ২১ জন এবং নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র ইত্যাদি স্থানীয় যানবাহনের ৬৪ জন যাত্রী নিহত হয়েছেন।
















