গার্মেন্টস শ্রমিক ছাঁটাই ও বাস ভাড়া বৃদ্ধি অমানবিক: খেলাফত মজলিস

ভার্চুয়াল কনফারেন্সে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। ছবি: ইসলাম টাইমস

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংকটের সময়ে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও গার্মেন্টস সেক্টরে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণাকে অত্যন্ত অমানবিক বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক।

আজ শনিবার (৬ জুন) বিকাল ৩টায় খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল কনফারেন্সে এক কথা বলেন দলের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক।

তিনি বলেন, লকডাউনের কারণে সাধারণ মানুষ যখন অভাবে দিন কাটাচ্ছে তখন বাস-মিনি বাসের ভাড়া ৬০ ভাগ ও ঢাকা ওয়াসার পানির বিল ২৫ ভাগ বাড়ানো হয়েছে  বৃদ্ধি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

বর্তমান সময়ে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও পানির দাম বৃদ্ধিকে জনগণের উপর সরকারের অমানবিক শোষণ হিসেবে উল্লেখ করেন মাওলানা মোহাম্মদ ইসহাক। এছাড়াও তিনি বলেন, ছুটি নিয়ে সুচিন্তিত কোন সিদ্ধান্ত নিতে পারছে না সরকার।

বৈঠকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ছাটাইয়ের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ দু:সময়ে শ্রমিকদের চাকুরিচ্যুতি অত্যন্ত অমানবিক। এছাড়াও বৈঠকে এসএসসি- দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানানো হয়।

দলটির পক্ষ থেকে করোনা দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ও অভাবি মানুষের মাঝে সরকার, বিভিন্ন সংগঠন ও দেশের সামর্থ্যবানদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। একই সাথে সরকারী ত্রাণ চুরির পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের দাবী জানানো হয়।

আজ বিকাল ৩টায় খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত ছিলেন সংগঠনের নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জ¦ল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, মাষ্টার সিরাজুল ইসলাম, বুরহান উদ্দিন সিদ্দকিী, অধ্যাপক আবু সালমান, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, এবিএম সিরাজুল মামুন, মাওলানা সাঈদ আহমদ, মাস্টার আবদুল মজিদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আইউব আলী, মাওলানা আজিজুল হক, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ আলম, এম সদরুজ্জামান খান, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, এম মোর্শেদ, মুফতি সিহাবুদ্দিন, মুফতি সাইয়্যেদুর রহামন, মাওলানা কাজী আসাদউল্লাহ, মাওলানা আবদুল হাই প্রমুখ।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, একই পরিবারের চার সদস্যসহ নিহত ৫
পরবর্তি সংবাদআড়াই মাস পর মধ্যপ্রাচ্যে জুমা আদায়