শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগ লকডাউন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)/ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনা আক্রান্ত হওয়ায় অর্থোপেডিক বিভাগ লকডাউন ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

এছাড়াও স্বল্প পরিসরে অর্থোপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৬ জুন) রাত ৯টার দিকে লকডাউনের বিষয়টি গণমাধ্যমকে নিম্চিত করেছেন শেবাচিম হাসপাতাল পরিচালক ডাক্তার বাকির হোসেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সার্জন সুদীপ হালদার জানান, করোনা পজিটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থোপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

শনিবার দুপুরে রিপোর্টে ওই বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর পুরো অর্থোপেডিক বিভাগ লকডাউন ঘোষণা করা হয়। এদিকে তথ্য গোপন করে ভর্তি হওয়া ওই দুই রোগীকে করোনা ওয়ার্ডে প্রেরণ করার কথা জানিয়েছেন করোনা ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা।

পূর্ববর্তি সংবাদসিরাজগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫
পরবর্তি সংবাদপশ্চিম তীর নিয়ে ইসরাইলি সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দোহা