আলজেরিয়া সীমান্তে ফরাসি সেনাদের হামলা, আল কায়েদা নেতা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের সেনাদের অভিযানে আল কায়েদার উত্তর আফ্রিকা অঞ্চলের নেতা আব্দুল মালেক দ্রুকদেল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ফ্রান্সের কর্মকর্তারা এ তথ্য জানান। দ্রুকদেল আলজেরিয়ার নাগরিক ছিলেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।

এএফপির খবরে জানানো হয়, শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি জানান, বৃহস্পতিবার দ্রুকদেল আলজেরিয়ার সীমান্তে এক অভিযানে নিহত হন। ফ্রান্সের সেনারা  এই অভিযান চালায়। দ্রুকদেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিহত হন। এ সময় এক আল কায়দার নেতাকে আটক করা হয়।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জানান, সাহেল অঞ্চলে দ্রুকদেলের সহযোগী অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নেতাদেরও নিষ্ক্রিয় করা হয়েছে। সাহেল অঞ্চলে জাতিসংঘের নেতৃত্বে বর্তমানে ৫ হাজার ফরাসি সেনা  অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তি সংবাদবগুড়ায় মসজিদের প্রবেশপথে দুর্বৃত্তদের হাতে খুন আরেক হত্যা মামলার আসামী
পরবর্তি সংবাদডা. জাফরুল্লাহ চৌধুরী আগের চেয়ে ভালো আছেন