
ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংকটে কৃষি উৎপাদন, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক-ভাসমান শ্রমিকদের জীবন জীবিকা নির্বাহ ও সুরক্ষার জন্য গণমাধ্যম কর্মীদের ৩ শত কোটি টাকাসহ বিভিন্ন সেক্টর ভিত্তিক ২০ হাজার কোটি টাকা বিশেষ প্রণোদনা প্রদান এবং প্রকৃত শ্রমিকদেরকে সহযোগিতার জন্য “লেবার কার্ড”প্রদানসহ বিভিন্ন দাবী জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।
আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় এ দাবি।
বিবৃতিতে আরও বলা হয়, কৃষকের ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে ১০ হাজার কোটি টাকা প্রণোদনা, প্রকৃত শ্রমিকদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে যাচাই বাঁছাই শেষে তাদের ডাটাবেজ তৈরী করে “লেবার কার্ড” প্রদান করে রেশনিং ব্যবস্থা চালু করা, কর্মহীন শ্রমিকদের অর্থনৈতিক সঙ্কট উত্তরণে জামানত ছাড়া আইডি কার্ড ও ব্যাক্তিগত গ্যারন্টি নিয়ে ২ বছরের মধ্যে পরিশোধের জন্য সুদবিহীন সর্বোচ্চ ১ লাখ টাকা ঋণ প্রদানের দাবী জানানো হয়।















