সৌদিতে লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ছবি: আল আরাবিয়াহ

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। খবর- আল আরাবিয়াহ।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

বলা হচ্ছে, প্রথমবারের মতো সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৩ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে ৩৬ জনের মৃত্যু নিয়ে দেশটিতে এ পর্যন্ত ৭১২ জনের প্রাণহানি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২ হাজার ৮১৭ জন।

খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা দেশটির রাজধানী রিয়াদে।

পূর্ববর্তি সংবাদকরোনায় স্কয়ার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু
পরবর্তি সংবাদফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪