ইসলাম টাইমস ডেস্ক: করোনা মোকাবেলায় দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতি করার সময় এখন নয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
তিনি রোববার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন।
যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই সত্যিটাই আজ-কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তিনি বলেন, মুজিব শতবর্ষে এবারের ৭ জুন হওয়ায় এর তাৎপর্য অনেক গভীর, তবে করোনার এই পরিস্থিতিতে এবারকার ছয় দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে।
















