কর্মকর্তার করোনা শনাক্ত, পাবনায় ইসলামী ব্যাংক লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় পাবনা জেলা শাখার ইসলামী ব্যাংক লকডাউন করা হয়েছে। রবিবার (৭ জুন) ব্যাংকের গেইটে লকডাউন লেখা নোটিশ দেখা যায়। ব্যাংক কর্তৃপক্ষ স্বাক্ষরিত কাগজে বলা হয়েছে ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এই শাখা বন্ধ থাকবে।

পাবনা জেলা শাখার ইসলামী ব্যাংকের গেইটে লেখা নোটিশ

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংক পাবনা শাখার এক কর্মকর্তা জানান, প্রধান কার্যালয়ের নির্দেশ না পেলে তারা কিছু বলতে পারবেন না। এই শাখার ২৫ কর্মকর্তা ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে চার জন কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা শনাক্ত হয়েছেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, দুই প্রিন্সিপাল অফিসার ও এক জুনিয়র অফিসার।

তিনি আরও জানান, কর্মকর্তারা সুস্থ হওয়ার আগ পর্যন্ত শাখাটি লকডাউন থাকবে। ব্যাংকের কোনও কার্যক্রম পরিচালিত হবে না।

পূর্ববর্তি সংবাদকরোনা সংক্রমিত শীর্ষ ৫ দেশের তালিকায় ভারত
পরবর্তি সংবাদবিশ্বজুড়ে চার লাখ ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা