বকেয়া বেতন আদায় এবং চাকরিতে পুনর্বহাল দাবিতে মেট্রোরেল শ্রমিকদের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: তিন মাসের বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন মেট্রোরেল শ্রমিকরা।

রোববার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা মহামারীর মধ্যে মেট্রোরেলের ইঞ্জিনিয়ার, সুপারভাইজারসহ ২ হাজার ৫৯৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। মার্চ পর্যন্ত বেতন পেলেও গত তিন মাস তাদের কোনো বেতন পাননি।

এসময় ছাঁটাইকৃতদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল ও তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।

পূর্ববর্তি সংবাদরেড জোন হিসেবে দেশের ৫০ জেলা পুরোপুরি লকডাউন
পরবর্তি সংবাদরেকর্ড মৃত্যুর দিনে করোনা শনাক্ত দুই হাজার ৭৪৩ জনের