সরকারের এক মন্ত্রী করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমান মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

শনিবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাদেক হোসেন চৌধুরী। তিনি বলেন মন্ত্রী বর্তমানে বান্দরবানে তাঁর বাসভবনে আছেন।

কক্সাবাজারের ল্যাবে পরীক্ষায় শনিবার মন্ত্রীর করোনা পজিটিভ আসে। রোববার হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় আনার কথা রয়েছে। তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হতে পারে।

পূর্ববর্তি সংবাদইমাম লাঞ্ছিতকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: আতাউল্লাহ হাফেজ্জী
পরবর্তি সংবাদগফরগাঁওয়ের  আলেম  মাওলানা ফখরুল ইসলামের ইন্তিকাল