করোনায় আক্রান্ত হয়ে এক সৌদি প্রিন্সের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের এক প্রিন্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রিন্স সৌদ বিন আব্দুল্লাহ বিন ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুর কথা ঘোষণা করেছে দেশটির রাজ দরবার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে প্রিন্সের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রিন্সের মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্য হাসপাতাল ও ব্যক্তিগত ভিলায় চিকিৎসা নিচ্ছেন। সৌদি লিকস নামের সংবাদমাধ্যমের খবরে ড. নেজার বাহাব্রিকে উদ্ধৃত করে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ২০০ জনের বেশি রোগীর অবস্থা সংকটাপন্ন এবং তাদের ভেন্টিলেটরে রাখা হয়েছে।

রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে সাত শতাধিক মানুষের।

পূর্ববর্তি সংবাদকরোনায় রাজধানীর কোন এলাকায় কতজন আক্রান্ত?
পরবর্তি সংবাদজুনের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু