এখনও গভীর কোমায় নাসিম, অবস্থার উন্নতি নেই ডা. জাফরুল্লাহর

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও গভীর কোমায় আছেন। চেতনা ফিরে পাননি, ডাকলে সাড়া দিচ্ছেন না। সোমবার বিকালে তার বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আজ বিকাল ৪টায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নাসিমের ৯৬ ঘণ্টা পার হবে। গত চার দিনে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অস্ত্রোপচারের পর তিনি যেমন ছিলেন, এখনও সে রকমই আছেন।

এদিকে অবস্থার উন্নতি নেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। তবে তার শ্বাসকষ্ট কিছুটা বাড়লেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে নিয়মিত অক্সিজেন নিতে হচ্ছে। শরীরে জ্বর নেই। গত ৪ দিন ধরে তার এই শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও জিআর কভিড-১৯ র্যা পিড ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মহিবুল্লাহ খন্দকার এই তথ্য জানিয়ে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ‘ক্রিটিক্যাল বাট স্ট্যাবল’।

সোমবার সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ জানান, গত রাতেও জাফরুল্লাহর অবস্থার অবনতি হয়নি। ওই রকমই ছিল। তবে রক্তচাপ ও শারীরিক অন্যান্য অবস্থা বিবেচনায় তার অবস্থা স্থিতিশীল। তার নিয়মিত ডায়ালাইসিস চলছে। গতকালের মত আজকেও নাস্তা, ওষুধ খেয়েছেন।

পূর্ববর্তি সংবাদদেশের দুর্দিনে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত মরার ওপর খাড়ার ঘা হবে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদমসজিদ ছাড়া অন্যস্থানে জামাতে নামাযের জন্য কি আযান দেওয়া জরুরী?