ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে পালিয়েছে করোনা রোগী

ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট সেন্টার। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ (৩৮) নামের করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী পালিয়ে গেছে। সে সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে। সোমবার (৮ জুন) দুপুরে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রোববার বিকেলের পর হাসপাতালের সেবা কর্মীরা বুঝতে পারে, ওই রোগী ওয়ার্ডে নেই। খোঁজাখুঁজির পর বোঝা যায় সেই রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান যে তিনি বাড়ি ফেরেননি।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা উপ-পরির্দশক (এস.আই) আব্দুল সামাদ বলেন, রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। আক্রান্ত রোগীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। তিনি আরোও বলেন, সেই সঙ্গে হাসপাতালে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদভারতে আড়াই লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা
পরবর্তি সংবাদমানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি