রেড জোন হিসেবে মঙ্গলবার থেকে পূর্ব রাজাবাজার লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব রাজাবাজার রেড জোন ঘোষণা করে আগামীকাল মঙ্গলবার রাত ১২টা থেকে লকডাউন শুরু হবে।

আজ সোমবার বিকেলে উত্তরের মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।

জানা গেছে, লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ঢাকায় শুরু হচ্ছে এলাকাভিত্তিক ভিন্নমাত্রার লকডাউন। প্রাথমিক তালিকায় ওয়ারির একটি জায়গাও রয়েছে। পর্যায়ক্রমে তা অন্যান্য এলাকায় হবে। রাজধানীর বাইরে ইতিমধ্যে নারায়ণগঞ্জের তিনটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনায় ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকের মৃত্যু
পরবর্তি সংবাদভারতে আড়াই লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা