ইসরায়েলের ‘বিল্ডিং প্রকল্প’র অংশ হিসেবে ভেঙ্গে ফেলা হচ্ছে ফিলিস্তিনিদের ২০০টি দোকান

ইসলাম টাইমস ডেস্ক: পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের দোকান, রেস্তোরাঁ ও অন্যান্য ভবনসহ ২০০টি কাঠামো ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গতকাল রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে দেশটি। ইসরায়েলের ‘বিল্ডিং প্রকল্প’র অংশ হিসেবে ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। মিডিল ইস্ট মনিটর জানিয়েছে এ খরব।

পূর্ব জেরুজালেমের আরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কমল ওবেইদাত জানিয়েছেন, ইসরায়েলি পরিকল্পনা ও জোনিং কমিটির সুপারিশক্রমে এই আদেশ দেওয়া হয়েছে। সেখানে গাড়ি মেরামতের দোকান, রেস্তোরাঁ ও অন্যান্য ভবনসহ ২০০টি কাঠামো ভেঙে ফেলা হবে। শুধুমাত্র ফিলিস্তিনিদের ঘরগুলো ভেঙে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

এই ধরনের আদেশকে বর্ণবাদী আখ্যা দিয়ে ওবেইদাত বলেছেন, ইসরায়েল এই এলাকায় নিজেদের বাড়ি বা বিল্ডিং তৈরি করার জন্য ফিলিস্তিনিদের ভবনগুলো ভাঙার আদেশ দিয়েছে। পূর্ব জেরুজালেমের এই অঞ্চলটিতে তিন লাখের মতো ফিলিস্তিনি বসবাস করেন।

জেরুজালেম মিউনিসিপালিটির এক মুখপাত্র বলেন, ইসরায়েলের ‘বিল্ডিং প্রকল্প’র অংশ হিসেবে ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে। তবে তিনি আর কোনো তথ্য জানানি। তবে ফিলিস্তিনিরা মনে করেন, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করাই এর লক্ষ্য।

পূর্ববর্তি সংবাদনতুন অর্থবছরে ৩৩৫ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে সংসদ সচিবালয়
পরবর্তি সংবাদকরোনায় ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকের মৃত্যু